২৪ ডিসেম্বর, ২০২১ ০৯:৩৪ পিএম

চিফ কনসালটেন্টসহ ১৭ পদে সরাসরি চিকিৎসক নিয়োগ দিবে বিপিএসসি

চিফ কনসালটেন্টসহ ১৭ পদে সরাসরি চিকিৎসক নিয়োগ দিবে বিপিএসসি
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: চিফ কনসালটেন্টসহ ১৭টি পদে উচ্চতর স্কেলে সরাসরি চিকিৎসক নিয়োগ দিবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ঢাকা নিম্নলিখিত উচ্চতর বেতন স্কেলের পদসমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো।’

যেসব চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, চিফ কনসালটেন্ট (জেনারেল সার্জারি) পদে একজন, চিফ কনসালটেন্ট (চক্ষু) পদে একজন, চিফ কনসালটেন্ট (কার্ডিওলজি) পদে একজন, সিনিয়র কনসালটেন্ট (চক্ষু) পদে একজন, সিনিয়র কনসালটেন্ট (ডেন্টাল) পদে একজন, সিনিয়র কনসালটেন্ট (প্যাথলজি) পদে একজন, সিনিয়র কনসালটেন্ট (রক্ত-পরিসঞ্চালন) পদে একজন, সিনিয়র কনসালটেন্ট (অর্থো-সার্জারি) পদে দুইজন, সিনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থিশিয়া) পদে দুইজন, সিনিয়র কনসালটেন্ট (ইএনটি) পদে একজন, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) পদে দুইজন, জুনিয়র কনসালটেন্ট (প্যাথলজি) পদে একজন, জুনিয়র কনসালটেন্ট (সাইকিয়াট্রি) পদে একজন, জুনিয়র কনসালটেন্ট (নেফ্রোলজি) পদে একজন, জুনিয়র কনসালটেন্ট (চক্ষু) পদে একজন, জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) পদে একজন ও জুনিয়র কনসালটেন্ট (দন্ত) পদে একজন।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক